ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:৪৪, ১৩ আগস্ট ২০২০

সাবরিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো

করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো। আগামী ২০ আগস্ট শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালত এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

 
সকাল ৮ টার দিকে জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীসহ আট জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।
গত ৫ আগস্ট মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় গোয়েন্দা পুলিশ ডা. সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। চার্জশিটে জেকেজি হেলথ কেয়ারের কম্পিউটারে ১ হাজার ৯৮৫টি ভুয়া রিপোর্ট ও ৩৪টি ভুয়া সার্টিফিকেট জব্দের কথা বলা হয়েছে। ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ও হাসপাতালে চাকরি করার পরও জেকেজির চেয়ারম্যান ছিলেন।
গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে সংশ্লিষ্টতা পাওয়ায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনাকে ১২ জুলাই গ্রেফতার করে পুলিশ। চার্জশিটভুক্ত ৮ আসামিই কারাগারে আছেন।
 
আইনিউজ/টিএ
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়