ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২:৪৯, ১৩ আগস্ট ২০২০
বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
কুড়িগ্রামে বিআরটিসি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত হয়েছেন ৪ জন এবং আহত হয়েছেন ২ জন।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাসের সাথে নরসিংদী থেকে কুড়িগ্রামগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক দেলবর হোসেন নিহত হন।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে আকবর হোসেন (৫৯) ও ছেলে বেলাল হোসেন (২৬) মারা যান। হাসপাতালে আনার পরে আকবরের স্ত্রী বিলকিস বেগম (৪৫) মারা যান।
এছাড়া নিহত আকবর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা (১৪) ও প্রাইভেটকারের হেলপারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আয়শা সিদ্দিকাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আকবর হোসেন নরশিংদী জেলার মনোহরদী উপজেলা সমাজসেবা অফিসার। তার গ্রামের বাড়ী কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাচপীর এলাকায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আনোয়ারুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে বাবা আকবর ও ছেলে বেলাল মারা যান। পরে মা বিলকিস বেগম কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























