ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:৫৫, ১৩ আগস্ট ২০২০

রিজেন্টকাণ্ড: জিজ্ঞাসাবাদ চলছে স্বাস্থ্যের সাবেক ডিজিকে

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যার মো. সাহেদের প্রতারণার ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ’র নেতৃত্বে অনুসন্ধানকারী দলের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০ টা থেকে দুদকে অনুসন্ধান কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

অভিযোগে বলা হয়েছে, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও অন্যান্যরা জনসাধারণের সঙ্গে করোনা সনদ দেওয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা অর্জন করেছে। এই অভিযোগে চলমান অনুসন্ধানে আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একই অভিযোগে ১২ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. মো. আমিনুল হাসান, উপপরিচালক মো. ইউনুস আলী, ডা. মো. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

 

১২ আগস্ট জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, ‘সিএমএসডি কর্তৃক কোভিড সংশ্লিষ্ট ক্রয় বিষয়ে অভিযোগ উঠায় দুদক তদন্ত করছে। সাবেক মহাপরিচালক হিসেবে আমি কী জানি তা শুনার জন্য দুদকের কর্মকর্তারা আমাকে অনুরোধ করেছিলেন। আমি যা জানি তা বিস্তারিত বলেছি।’

 

নিজেকে ‘নিষ্ঠাবান, দক্ষ ও সফল’ দাবি করে তিনি বলেন, ‘আমি একজন কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবাদ, সৎ, দক্ষ, সফল ও মেধাবী কর্মকর্তা হিসেবে সারাজীবন কাজ করেছি। কেউ অপরাধ করলে কঠোর শাস্তি হোক তা আমি চাই। এ বিষয়ে তদন্তে আমি সব ধরনের সহযোগিতা করবো।’

করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্য অধিদফতরে একের পর এক কেলেঙ্কারিতে সমালোচনার মুখে গত ২১ জুলাই পদত্যাগ করেন আবুল কালাম আজাদ।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়