ঢাকা
প্রকাশিত: ১৪:০৪, ১৩ আগস্ট ২০২০
শাহজালাল (র.) বিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি টাকার সোনা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি ২২ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের চোরাচালান প্রতিরোধ টিম।
কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারির একপর্যায়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী মো. আলমাস আলীকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে দুটি মিক্সার মেশিনের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়, যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























