নিজস্ব প্রতিবেদক
কাঠগড়ায় বিচলিত ছিলেন সাবরিনা
করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি করার অভিযোগে গত ১২ জুলাই গ্রেফতার হন জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। এরপর দুই দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে গত ২০ জুলাই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকায় বেলা ১১টায় আদালতে হাজির করা হয় সাবরিনা ও তার স্বামী আরিফুল হক চৌধুরীসহ আট আসামিকে।
বিচারক এজলাসে আসলে শুনানি শুরু হয় ১১টা ১০ মিনিটে। এ সময়ে আদালতে বেঞ্চের পেছনে দাঁড়িয়ে থাকা সাবরিনাকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অনুরোধে কাঠগড়ায় পাঠান বিচারক। এরপর অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদনসহ জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষ হয় ১১টা ৫০ মিনিটে। দীর্ঘ ৪০ মিনিট কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সাবরিনাকে পুরো সময় জুড়েই বিচলিত দেখা যায়।
শুরুতে কাঠগড়ায় উঠে স্বামী আরিফুলের সঙ্গে কথা বলতে দেখা যায় সাবরিনাকে। এরপর তার নিয়োজিত আইনজীবীদের সঙ্গে একটু পর পর কথা বলেন। কী কথা হয়েছে−জানতে চাইলে তার আইনজীবীরা জানান, মামলার বিষয়ে আমরা কথা বলেছি। এর বেশি কিছু না।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালতে সব আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুসহ আরও কয়েকজন জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























