ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২০, ১৩ আগস্ট ২০২০

করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী সিএমএইচে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ তথ্য নিশ্চিত করে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপংকর বর বলেন, মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) শাহাব উদ্দিনের নমুনা দেওয়া হয়। বুধবার করোনা পজিটিভি আসে।

তথ্য কর্মকর্তা বলেন, মন্ত্রীর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হন মো. শাহাব উদ্দিন। তিনি এ পর্যন্ত চারবার সাংসদ নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী হিসেবে শপথ নেন। 

আইনিউজ/এইচকে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়