ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ১৩ আগস্ট ২০২০
আপডেট: ২২:১৬, ১৩ আগস্ট ২০২০

যশোরে কিশোর সংশোধনাগারে সংঘর্ষে নিহত ৩

ছবি: আইনিউজ

ছবি: আইনিউজ

যশোরে কিশোর সংশোধনাগারে দুই গ্রুপের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জের তালিভপুর পূর্ব পাড়ার নাঈম হোসেন, খুলনার দৌলতপুরের পারভেজ হাসান রাব্বি ও রাসেল হোসেন। রাসেল হোসেনের পুরো ঠিকানা এখনো পাওয়া যায়নি।

যশোরের অ্যাডিশনাল এসপি তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সংশোধনাগারের প্রশিক্ষক মুশফিক জানান, কয়েকদিন আগে সংশোধনাগারে কিশোরদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার জেরে বিকেল সাড়ে পাঁচটার দিকে আবার সংঘর্ষ হয়। সংঘর্ষে নাইম নামে ১৫ বছরের এক কিশোরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক অমিয় দাস জানান, তার গায়ে আঘাতের চিহ্ন ছিলো।  

ঘটনার এক ঘণ্টা পর কিশোর সংশোধনাগারের একটা গাড়ি আরেক কিশোরকে হাসপাতালের জরুরি বিভাগে ফেলে রেখে দ্রুত চলে যায়। তাকেও মৃত অবস্থায় পায় চিকিৎসকরা। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়