ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ১৩ আগস্ট ২০২০

সপরিবারে করোনায় আক্রান্ত এমপি সাহিদুজ্জামান

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও তার পরিবারের ছয় সদস্য। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ডা. নাসির উদ্দিন বলেন, এমপি সাহিদুজ্জামান খোকন ও তার পরিবারের সবাই জ্বরে ভুগছিলেন। ১০ আগস্ট তারা নমুনা পরীক্ষার জন্য দেন। নমুনা পরীক্ষার রিপোর্টে এমপি সাহিদুজ্জামান খোকন, তার স্ত্রী মহিলা আওয়ামী লীগ নেত্রী লায়লা আরজুমান বানু, বড় ছেলে সাইফ, ছোট ছেলে সামিউজ্জামান ও রাজনৈতিক সহকারী শামীম, জাহিদ এবং রাশেদসহ পরিবারের সবার করোনা পজিটিভ আসে।

আক্রান্তরা সুস্থ রয়েছেন। তেমন কোনো শারীরিক সমস্যা নেই তাদের। বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন এমপি সাহিদুজ্জামান।

এছাড়া সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন বলেন, এমপির বাসার সদস্য ছাড়া জেলায় আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তারা হলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তুহিন রহমান ও হিসাবরক্ষক আজাদুর রহমান আজাদ এবং মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের এক কৃষক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়