নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:৪৬, ১৫ আগস্ট ২০২০
আইনিউজ লাইভে বিশেষ পর্ব ‘স্মৃতিতে বঙ্গবন্ধু-রবীন্দ্রনাথ’
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯ টায় আইনিউজ লাইভে অনিুষ্ঠত হলো ‘স্মৃতিতে বঙ্গবন্ধু-রবীন্দ্রনাথ’ শীর্ষক বিশেষ একটি পর্ব; ‘তোমার অসীমে’।
অনুষ্ঠানে ইংল্যান্ড থেকে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন প্রখ্যাত সাংবাদিক-কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরী এবং আমেরিকা থেকে যুক্ত হয়েছিলেন জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা (কলকাতা)।
সঞ্চালনা করেন রবীন্দ্র অনুরাগী আমেরিকার ইউনিভার্সিটি অব টেক্সাস-এর অধ্যাপক নাভিদ সালেহ।
লাইভ অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৯ টা, ভারত সময় রাত ৮.৩০ টা, ইংল্যান্ড সময় বিকাল ৪টা এবং আমেরিকা ও কানাডা সময় সকাল ১১ টায়।
সম্প্রচার হয় আইনিউজ পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
ফেসবুক লিংক : https://www.facebook.com/eyenewsmedia/videos/971057010026344/
ইউটিউব লিংক : https://www.youtube.com/watch?v=ObwORxKr9UI
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপিরবারে হত্যা করা হয়। এদিন বাংলাদেশে জাতীয় শোক দিবস। ঠিক এই মাসেই ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস।
জাতির দুই শ্রেষ্ঠ সন্তানের মহাপ্রয়াণ দিবসকে সামনে রেখে আয়োজন করা হয় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘তোমার অসীমে’। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথ স্মরণে কথা বলেন আব্দুল গাফ্ফার চৌধুরী এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গাইলেন শ্রেয়া গুহঠাকুরতা।
আইনিউজ/এইচকে
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























