নিজস্ব প্রতিবেদক
শব্দসৈনিক মোতাহার হোসেন মারা গেছেন
মোতাহার হোসেন
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বাংলাদেশ বেতারের প্রবীণ অনুষ্ঠান উপস্থাপক মোতাহার হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে মোতাহার হোসেনের বয়স হয়েছিল ৭২ বছর। জানা গেছে, তিনি কিছুদিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন এই শব্দসৈনিক।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
মোতাহার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় আগুন ঝরানো মুক্তির গানে মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের বাঙালিদের উদ্দীপ্ত ও উজ্জীবিত করতে অসাধারণ ভূমিকা রেখেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীরা। শব্দসৈনিক মোতাহার হোসেন বাঙালি জাতির মুক্তি আন্দোলনের সে ধরনেরই একজন অগ্রপথিক। মহান স্বাধীনতা সংগ্রামে তার অবদান জাতি চিরকৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























