নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে গেলেন ১৩৪ নৌসদস্য
ছবি: আইএসপিআর
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগ দিতে ৬৭ জন নৌসদস্যের ২য় গ্রুপ দেশ ত্যাগ করেছে। শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দলটি ঢাকা ত্যাগ করে। এর আগে গত ২৫ জুলাই ১ম গ্রুপের ৬৭ জন নৌসদস্য ফোর্স মেরিন ইউনিট-৬ এ যোগ দেয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী সন্ধ্যায় এ তথ্য জানান।
তিনি আরো জানান, দক্ষিণ সুদানে নৌবাহিনীর একটি মেরিন ইউনিট, ইউনাইটেড নেশন্স মিশন ইন দক্ষিণ সুদান (আনমিস) এ ফোর্স মেরিন ইউনিট হিসেবে মোতায়েন রয়েছে। এ কন্টিনজেন্টটি জাতিসংঘের নিত্য প্রয়োজনীয় জ্বালানি, খাদ্য সামগ্রী, ওষুধ-পত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ/নিয়ন্ত্রণ ও সমস্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ফোর্স সদর দফতরকে অবহিত করবে।
এছাড়া অগ্নিনির্বাপণে স্থানীয় জনপদকে সহায়তা, আহত সামরিক ও অসামরিক ব্যক্তিদের উদ্ধার
ও ডুবুরি সহায়তা করে। এছাড়া স্থানীয় জনগণকে জরুরি চিকিৎসা দেয়াসহ মিশনে নিয়োজিত সেনা ও বেসামরিক সদস্যদের প্রয়োজনীয় রসদ সামগ্রী দূর্গম এলাকায় পরিবহন করাসহ জাতিসংঘের নির্দেশক্রমে যেকোনো কার্যক্রমে সহায়তা করে থাকে কন্টিনজেন্টটি।
উল্লেখ্য, বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট কন্টিনজেন্টটি হোয়াইট নিল রভারের দীর্ঘ ৯৩৮ কিলোমিটার নদীপথে এখন পর্যন্ত সর্বমোট ৪১টি অপারেশন লাইফ লাইন (ওএলএল) অভিযান অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে।
অপরদিকে, বিশ্বের বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত সফলতার সঙ্গে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করে আসছে। দক্ষিণ সুদান ছাড়াও লেবানন ও ভূ-মধ্যসাগরীয় এলাকায় জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ নিয়োজিত রয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























