ঢাকা
বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর নেই
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুর্তজা বশীর দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছে শিল্পীর পারিবারিক বন্ধু আলোকচিত্রী মোহাম্মদ আসাদন।
ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে চিত্রশিল্পী মুর্তজা বশীর ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। খ্যাতিমান এই চিত্রশিল্পী চিত্রকলায় অসামান্য অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক ও ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।
১২ আগস্ট রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার তার করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। শুক্রবার থেকে তার পালস পাওয়া যাচ্ছিল না।
৮৮ বছর বয়সী এ চিত্রশিল্পী এর আগে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নেন। মুনীরা বশীর তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। চিত্রকলা ছাড়াও শিল্পের অন্যান্য মাধ্যমেও তিনি অবদান রেখেছেন। ‘টাটকা রক্তের ক্ষীণরেখা’ শিরোনামে একটি বইতে নিজের লিখা কবিতার ইংরেজি অনুবাদ প্রকাশ করেছেন। এছাড়াও ১৯৭৯ সালে তার লিখা ‘আলট্রামেরিন’ উপন্যাস প্রকাশিত হয়। মুদ্রা ও শিলালিপি নিয়েও তিনি গবেষণা করেছেন।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























