ঢাকা
অন্ত:সত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণ ও ভিডিও-চিত্র ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক উজ্জল মিয়া (৩২) মানিকগঞ্জ জেলা সদরের নয়নকান্দি গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের মাওনা উত্তরপাড়া গ্রামের শামীম মিয়ার বাড়িতে ভাড়া থেকে বৈদ্যুতিক মিস্ত্রী হিসেবে কাজ করতেন। আর ধর্ষণের শিকার ওই নারী তার স্বামীসহ একই বাড়িতে ভাড়া থাকতেন।
গত ৭ জুলাই নারীর স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষণ-চিত্র ভিডিও করে। পরে ওই ভিডিও স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে আরও কমপক্ষে পাঁচদিন ধর্ষণ করে। ওই নারী তার স্বামীকে ঘটনা খুলে বলে। ধর্ষণের ঘটনা বাড়ির মালিক শামীম ও স্থানীয় মাহবুবকে জানায়। তারা বিচারের আশ্বাস দিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে। তাদের জানানোর কয়েকদিন পর ওই নারী ও তার স্বামীকে আটকে রেখে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে মোবাইলে জোরপূর্বক স্বীকারোক্তি নেয়। পরে ওই নারী ও তার স্বামীকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সাহা বলেন, ১৪ আগস্ট শুক্রবার রাতে এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। প্রধান অভিযুক্ত যুবক উজ্জল মিয়াকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। বাড়ির মালিক শামীম ও স্থানীয় মাহবুবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























