ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৪, ১৫ আগস্ট ২০২০
আপডেট: ১৪:০৬, ১৫ আগস্ট ২০২০

চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা বলেছেন,  ‘দেশের চিত্রকলার বিকাশে মুর্তজা বশীর যে অনন্য অবদান রেখেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রশিল্পী মুর্তজা বশীর। তিনি করোনা আক্রান্ত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়