ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:১৮, ১৫ আগস্ট ২০২০

জিয়া ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের খুনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৫ আগস্ট ও ৩রা নভেম্বরের খুনি জিয়া ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেন, তখনই প্রমাণিত হয় জিয়া ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত।’

প্রতিমন্ত্রী আজ শনিবার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনের  মুক্তিযোদ্ধা স্মৃতি অডিটরিয়ামে জাতীয় শোক দিবস  উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয় আলোচনা সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে অনেক দেশের জাতির পিতাকে হত্যা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মতো জাতির পিতাসহ তাঁর পরিবারকে হত্যার মতো পৈশাচিক ঘটনা ঘটেনি। এর ফলে সামাজিক অবক্ষয় ঘটেছে। মেধা মননের বিকাশ ঘটেনি, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি।

আলোচনা সভার শুরুতে জাতির পিতাসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান খাজা মিয়া, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। জুম অ্যাপ ভিডিওতে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ এবং মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়র এডমিরাল এম শাহাজাহান।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়