ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৯, ১৫ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৬৪৪, মৃত্যু ৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন ২ হাজার ৬৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন আরো ৩৪ জন।

দেশে এ নিয়ে করোনায় মারা গেলেন ৩ হাজার ৬২৫ জন। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জনে।   

শনিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯১ টি নমুনা পরীক্ষা করা হয়। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১২ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়