ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৫, ১৫ আগস্ট ২০২০

রোববার থেকে বিমান ভ্রমণে দিতে হবে অতিরিক্ত ফি

রোববার থেকে বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে অভ্যন্তরীণ ফ্লাইটে বা বিদেশে গেলে যাত্রী নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে যাত্রীদের।

২২ জুলাই বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জারি করা প্রজ্ঞাপনটি রোববার (১৬ আগস্ট) থেকে কার্যকর করা হবে।

শনিবার (১৫ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল- আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বেবিচকের পরিচালক (অর্থ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, আদেশ অনুযায়ী কাল থেকে সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ মার্কিন ডলার (প্রায় ৪২০ টাকা) এবং যাত্রী নিরাপত্তা ফি ৬ মার্কিন ডলার (প্রায় ৫০০ টাকা)।

সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০ ডলার (প্রায় ৮৫০ টাকা) এবং এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ১০ ডলার।

এছাড়াও দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা।

যাত্রীকে প্লেনের টিকেট কেনার সঙ্গে এয়ারলাইন্স কোম্পানিকে এই টাকা পরিশোধ করতে হবে। ফলে বাড়বে বিমান ভাড়া।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়