নিজস্ব প্রতিবেদক
দেশের মাটিতে ষড়যন্ত্রকারীদের ঠাঁই হবে না: তাজুল
ছবি: আইনিউজ
স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। বাংলার মানুষ তাদের সব অপকর্ম ও ষড়যন্ত্র সম্পর্কে যথেষ্ট সচেতন। তাই দেশের মাটিতে ষড়যন্ত্রকারীদের কোনো ঠাঁই হবে না। শেখ হাসিনার নেতৃত্বে তাদের অস্তিত্ব বিলীন করে দেয়া হবে।
শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলা অবিচ্ছেদ্য অংশ। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ও বাঙালি জাতির অস্তিত্ব ধুলিস্যাৎ করে দিতেই ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে স্বাধীনতা বিরোধী কুচক্রীমহল।
মো. তাজুল ইসলাম বলেন, বাংলার শোষিত, বঞ্চিত ও নিপীড়িত জনগোষ্ঠির অধিকার আদায়ের জন্য তিনি সীমাহীন ত্যাগ-তিতিক্ষা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও দেশের মানুষকে মুক্ত করে দেশকে স্বাধীন করেছেন।
স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, জাতির পিতার দেখানো পথ ধরেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























