নিজস্ব প্রতিবেদক
‘করোনায় কাজ হারিয়ে দেশে ফিরেছেন ৬১২১৮ বাংলাদেশি’
ফাইল ছবি
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে কাজ হারিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত ৬১ হাজার ২১৮ বাংলাদেশি কর্মী দেশে ফেরত এসেছেন।
ইউরোপসহ বিশ্বের অর্থনৈতিক মন্দাই এসব কর্মীদের ফিরে আসার প্রধান কারণ বলে জানান তিনি।
শনিবার সকালে প্রবাসীকল্যাণ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, করোনা আক্রান্তদের জন্য ২০০ কোটি টাকা ও বিদেশ ফেরত সবার জন্য আরো ৫০০ কোটি টাকার ঋণ সহায়তা দেয়া হবে। এছাড়া বিদেশ ফেরত কর্মীদের দক্ষতা বাড়াতে তাদের প্রশিক্ষণ দেয়া হবে।
সকাল সাড়ে আটটায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মন্ত্রণালয়ের সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীনসহ মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থার কর্মকর্তা কর্মচারীরা প্রবাসী কল্যাণ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























