ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০০, ১৫ আগস্ট ২০২০

করোনায় মৃত্যু বাড়ছে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের প্রত্যেকটি বিভাগে বাড়ছে সংক্রমণ, সাথে মৃত্যুর সংখ্যা। গত ৮ মার্চ শনাক্তের প্রথম দিন থেকে এখন পর্যন্ত দেশের ২ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে মারা গেছে ৩ হাজার ৬২৫ জন।

প্রথম দিকে ঢাকা ও চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা বেশি থাকলেও বর্তমানে সেসকল জায়গায় কমছে। অন্যদিকে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে  মৃত্যুর ঘটনা বাড়ছে ।

এক মাস আগে দেশে মোট মৃত্যুর অর্ধেক ছিল ঢাকায়। গত এক মাসের মৃত্যুর হিসেবে দেখা গেছে, ৪৪ ভাগ মৃত্যু হয়েছে ঢাকায়। একইভাবে গত এক মাসে ১৭ ভাগ মৃত্যু হয়েছে চট্টগ্রামে। যেখানে এক মাস আগে মোট মৃত্যুর ২৫ ভাগের বেশি ছিল চট্টগ্রামে। অন্য দিকে এক মাস আগে মোট মৃত্যুর সাড়ে পাঁচ ভাগ খুলনায় হলেও গত এক মাসের ১৩ ভাগ মৃত্যুই হয়েছে বিভাগটিতে। অর্থাৎ দ্বিগুণেরও বেশি।

একইভাবে রাজশাহী ও রংপুরেও মৃত্যু বেড়েছে এবং সিলেট, বরিশাল ও ময়মনসিংহে মৃত্যুতে তেমন পরিবর্তন হয়নি। গত এক মাসে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৬৮।

তাদের মধ্যে ঢাকায় ৫১০, চট্টগ্রামে ২০১, খুলনায় ১৪৮, রাজশাহীতে ১০৭, রংপুরে ৬৬, সিলেটে ৬২, বরিশালে ৫০ এবং ময়মনসিংহে ২৪ জন মারা গেছেন। শতকরা হিসেবে ঢাকায় প্রায় ৪৪, চট্টগ্রামে ১৭, খুলনায় ১৩, রাজশাহীতে ৯, রংপুরে ৬, সিলেটে ৫, বরিশালে ৪ ও ময়মনসিংহ ২ ভাগ মৃত্যু হয়েছে। আর দেশে এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে ঢাকায় শতকরা ৪৭ দশমিক ৮৩, চট্টগ্রামে ২৩ দশমিক ০১, খুলনায় ৭ দশমিক ৮৯, রাজশাহীতে ৬ দশমিক ৪৬, সিলেটে ৪ দশমিক ৭৪, রংপুরে ৪ দশমিক ০৩, বরিশালে ৩ দশমিক ৮৩ এবং ময়মনসিংহে ২ দশমিক ২১ ভাগ মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ২ হাজার ৮৬৫ ও নারী ৭৬০ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৯ দশমিক ০৩ শতাংশ ও নারী ২০ দশমিক ৯৭ শতাংশ। আর বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৭৩৪ জন মৃত্যুবরণ করেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ৮৩৪, খুলনায় ২৮৬, রাজশাহীতে ২৩৪, সিলেটে ১৭২, রংপুরে ১৪৬, বরিশালে ১৩৯ এবং ময়মনসিংহে সর্বনিম্ন ৮০ জন মৃত্যুবরণ করেছেন।

এদিকে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন রোগীর মৃত্যু হয়েছে। ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করে নতুন  ২ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ১২ জন।

দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জনে। এদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৬২৫ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়