ঢাকা
আজ থেকে বাড়ছে বিমান ভ্রমণের খরচ
আজ (১৬ আগস্ট) থেকে বিমান ভ্রমণের খরচ বাড়ছে। দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নমূলক কাজ চলছে। পরিচালনা ব্যয় মেটানোর জন্যই এ ফি ধার্য করা হয়েছে। ধার্য করা ফি থেকে সরকার প্রতি বছর ৬০০ কোটি টাকার মতো পাবে বলে আশা করা হচ্ছে।
সরকারের ধার্য করা ‘বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি’ নামে এটি কার্যকর হবে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় বলছে, দেশের যেকোনো বিমানবন্দর দিয়ে সার্কভুক্ত দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ৫ ডলার এবং নিরাপত্তা ফি ৬ ডলার দিতে হবে। সার্কভুক্ত দেশের বাইরে ভিন্ন কোনও দেশে গেলে যাওয়া ও আসার ক্ষেত্রে একজন যাত্রীকে ৪০ ডলার দিতে হবে।
বাংলাদেশের বিমান এবং পর্যটন মন্ত্রণালয় বলছে, শুধু বিদেশে আসা-যাওয়া করা যাত্রীদের ক্ষেত্রেই নয়, দেশের ভেতরে বিমানে যারা ভ্রমণ করবেন তাদের ক্ষেত্রেও বিমানবন্দর উন্নয়ন এবং নিরাপত্তা ফি দিতে হবে। দেশের অভ্যন্তরে একবার বিমানবন্দর ব্যবহার করলেই ১৭০ টাকা দিতে হবে।
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, বাংলাদেশের বিমানবন্দরগুলো পরিচালনার ক্ষেত্রে প্রতি বছর প্রায় ৪০০০ কোটি টাকা খরচ হয়।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























