ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১০:৫১, ১৬ আগস্ট ২০২০

বাংলাদেশ-ভারত ভ্রমণে নতুন শর্ত

ভয়াবহ এই মহামারীর সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য নতুন কয়েকটি শর্ত আরোপ করল ইমিগ্রেশন। দুই দেশের পররাষ্ট্র দফতরের সম্মতিতে নয়া শর্ত চালু হয়েছে।

শনিবার বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, করোনার কারণে ভারত ও বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম সংযোজন করা হয়েছে।

বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব বলেন, ‘বাংলাদেশিদের ভারতে ভ্রমণ ও ভারতীয়দের বাংলাদেশ আসার ক্ষেত্রে নতুন শর্ত জারি করা হয়েছে।

ভারতে  ব্যবসা কিংবা চিকিৎসা বা ভ্রমণের জন্য যেসব বাংলাদেশি নাগরিক যেতে চাইলে তাদের কাছে ভারতে প্রবেশের জন্য ভারতীয় হাইকমিশনারের অনুমতিপত্র থাকতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে করানো করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট ও ২০২০ সালের ১ জুলাইয়ের পর ইস্যু করা ভিসার কাগজ থাকতে হবে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়