ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১১:৩২, ১৬ আগস্ট ২০২০

গাজীপুরে পিকআপ উল্টে নিহত ২

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছেন। নিহত হলেন- আনোয়ার হোসেন ও আমির হোসেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ময়মসিংহের দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে পিকআপটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে পিকআপের দুইজন নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। 

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়