ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ১৬ আগস্ট ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২০২৪, মৃত্যু ৩২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন ২ হাজার ২৪ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন আরো ৩২ জন।

দেশে এ নিয়ে করোনায় মারা গেলেন ৩ হাজার ৬৫৭ জন। অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে।    

রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৮ টি নমুনা পরীক্ষা করা হয়।   

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৫ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়