নিজস্ব প্রতিবেদক
‘শেখ হাসিনা বাঙালির স্বার্থকতার জন্য পরিশ্রম করছেন’
ছবি: আইনিউজ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনাকে অন্তত উনিশবার হত্যার চেষ্টা করা হয়েছে। তবু তিনি কীভাবে বাঙালির স্বার্থকতা আসবে, কীভাবে বাঙালির অর্থনৈতিক উন্নতি হবে; সেজন্য পরিশ্রম করছেন। শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।
রোববার পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। নাহলে আবার রাজাকার ও দুর্নীতিবাজরা আসবে, আবার সন্ত্রাস হবে, আবার টেন্ডারবাজী হবে। আমরা নিশ্চয়ই সেই অশান্তি আবার এ দেশে আসতে দিতে চাই না।
শ ম রেজাউল করিম বলেন, পঁচাত্তর সালে আমরাই ক্ষমতায় ছিলাম। তবু ঘাতকরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে, নেতাদেরকে হত্যা করেছিলো। এই সময়েও যে ঘাতক বিভিন্ন জায়গায় নেই, একথা ভাবার কোনো কারণ নেই। ছদ্দবেশী, হাইব্রিড আর অতি উৎসাহীদের থেকে সতর্ক থাকতে হবে।
নাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























