নিজস্ব প্রতিবেদক
৩৭তম বিসিএসে সুপারিশকৃত ২৭ জনের নিয়োগ কেন দেয়া হবে না
ফাইল ছবি
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে নিয়োগ বঞ্চিত ২৭ জন প্রার্থীকে কেন নিয়োগ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সুপারিশকৃত স্ব-স্ব ক্যাডারে তাদের কেন নিয়োগ দেয়ার নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।
এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি করে রোববার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ৪ সপ্তাহের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, অর্থ মন্ত্রণালয় সচিব ও বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি দেবাশীষ ভট্টাচার্য্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।
এর আগে ৩৭তম বিসিএসে পিএসসি সর্বমোট ১ হাজার ৩১৪ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ দেয়। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় ২০১৯ সালের ২০ মার্চ ও ১৭ এপিল, ৫ ও ৩০ মে, ১৬ ও ২৯ জুলাই এবং চলতি বছরের ১৮ মার্চ একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে ১ হাজার ২৪৯ জন প্রার্থীকে বিভিন্ন পদে নিয়োগ দেয়। তবে তাদের মধ্যে ২৭ জনকে এখনো পর্যন্ত নিয়োগ দেয়া হয়নি। যদিও তারা নিয়োগ প্রাপ্তদের ন্যায় সব নিয়ম মেনে পিএসসির সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই তাদের নিয়োগ না দেয়া সংবিধানের স্পষ্ট লঙ্ঘন বলে জানান রিটকারীদের আইনজীবী।
তাই ওই প্রজ্ঞাপন থেকে ২৭ জনের নাম বাদ পড়া এবং সুপারিশকৃতদের স্ব-স্ব পদে নিয়োগে প্রদানের নির্দেশনা চেয়ে তারা হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি করে রুল জারি করলেন হাইকোর্ট।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























