ঢাকা
প্রকাশিত: ১৪:৪২, ১৭ আগস্ট ২০২০
সাহেদকে দুদকে জিজ্ঞাসাবাদ
২৭ জুলাই পদ্মা ব্যাংকের দুই কোটি ৭১ লাখ টাকা আত্মাসতের অভিযোগে সাহেদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।
সাহেদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতে আবেদন করে দুদক। এর পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামি সাহেদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ রিমান্ডে প্রথম দিনের জিজ্ঞাসাবাদ চলছে। আজ দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। দুদকের জনসংযোগ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
করোনার পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট প্রদানসহ চিকিৎসার নামে প্রতারণা ও জালিয়তির অভিযোগে ৬ ও ৭ জুলাই অভিযানে ঢাকায় রিজেন্টের দুটি হাসপাতাল বন্ধ করে র্যাব। পরে ওই হাসপাতালের অনুমোদন বাতিল করে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় করা মামলায় ১৫ জুলাই সাহেদকে গ্রেফতার করে র্যাব।
আইনিইউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























