ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ১৭ আগস্ট ২০২০

সোনার বাংলা বাস্তবায়নে শপথ নেয়ার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

ফাইল ছবি

ফাইল ছবি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান বলেছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার প্রত্যয়ে সবাইকে শপথ নিতে হবে।

সোমবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম অধিদফতর আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, আলোচনা ও দোয়া মাহফিলে জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সবাইকে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিদেশে লুকিয়ে থাকা স্বাধীন বাংলার রূপকার জাতির পিতার বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে গোটা জাতিকে কলঙ্কমুক্ত করতে পারবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। 

তিনি  ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের শাহাদতবরণকারী সব সদস্যের রুহের মাগফিরাত করেন। 

বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি বঙ্গবন্ধুর অসাধারণ মমত্ববোধ এবং অগাধ ভালবাসা ছিল। তার চেতনা এবং দর্শন অন্তরে ধারণ করে সে অনুযায়ী উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিষ্ঠার কাজ করতে অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। 

শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল লতিফ খান, জাতীয় শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক মন্টুসহ শ্রম অধিদফতর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কর্মকর্তা কর্মচারীরা আলোচনায় অংশগ্রহণ করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়