নিজস্ব প্রতিবেদক
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার ড. খলিল
ফাইল ছবি
ড. খলিলুর রহমানকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ড. খলিলুর রহমান বর্তমান হাইকমিশনার মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
পেশাদার কূটনীতিক ড. খলিল অতিরিক্ত সচিব হিসেবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট দেখভাল করেন। বর্তমানে মন্ত্রণালয়ের করোনা সেলের প্রধান সমন্বয়কের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন দীর্ঘ সময় বিশ্বস্বাস্থ্য সংস্থায় কাজ করা ড. খলিলুর রহমান।
১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের ওই কর্মকর্তা দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পালন করেছেন। এছাড়া দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে ছিলেন।
খলিলুর রহমান রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
পরে তিনি প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পকের ওপর স্নাতোকত্তোর এবং আন্তর্জাতিক সংস্থার ওপর এমফিল সম্পন্ন করেন।
আর নয়া দিল্লির জহরলার নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























