নিজস্ব প্রতিবেদক
সুষ্ঠু তদন্তে যা করা প্রয়োজন তাই করছি: র্যাবের ডিজি
সংগৃহীত ছবি
র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্ত অত্যন্ত গুরুত্ব ও পেশাদারিত্বের সঙ্গে করছে র্যাব। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করা প্রয়োজন, তা করা হচ্ছে। এর অংশ হিসেবে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে এসেছি।’
সোমবার (১৭ আগস্ট) বিকাল ৫টার দিকে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কথা বলেন র্যাব প্রধান।
তিনি বলেন, ‘আমি নিজেই অত্যন্ত গুরুত্বের সাথে এই মামলার তদন্ত কার্যক্রম তদারকি করছি। অত্যন্ত পেশাদারিত্বের সিনহা হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলছে। এই ঘটনা নিয়ে বাহিনীগুলোর মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। সুষ্ঠুভাবে তদন্ত কার্যক্রম চলছে।’
র্যাব সূত্রে জানা যায়, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন করতে র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কক্সবাজারে আসেন। কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি বিকাল ৪টার দিকে ঘটনাস্থল বাহারছড়ার শামলাপুরে যান। ৫টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
সেসময় র্যাব মহাপরিচালকের সঙ্গে পরিচালক (মিডিয়া) লে. কর্নেল আশিক বিল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























