ঢাকা
প্রকাশিত: ১১:৪৮, ১৮ আগস্ট ২০২০
আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
এক দিনের সফরে মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। উবাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালন শেষে চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করেন। পররাষ্ট্রসচিব হিসাবে দায়িত্ব নেয়ার পরে শ্রিংলা গত মার্চ মাসে ঢাকা সফর করেছিলেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যেই ঢাকা আসছেন শ্রিংলা।
সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রসচিব ঢাকাকে দিল্লির বিশেষ বার্তাও পৌঁছে দেবেন। সংক্ষিপ্ত এ সফর শেষ মঙ্গলবাই ভারতে ফিরেবেন হর্ষ বর্ধন।
জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ইতিবাচক কিছু একটা হতে যাচ্ছে। তবে, তিনি বিস্তারিত কিছু জানাননি। এই সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেয়া হয়নি।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























