ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২১, ১৮ আগস্ট ২০২০
আপডেট: ১২:২১, ১৮ আগস্ট ২০২০

সিনহা হত্যা; এপিবিএন’র ৩ সদস্যকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ

ফাইল ছবি

ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় এপিবিএন’র তিন সদস্যকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে র‌্যাব।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে র‌্যাব। এর আগে সোমবার রাতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

র‌্যাবের গণমাধ্যম শাখার প্রধান ল্যাফটেনেন্ট কর্নেল আশিক বিল্লাহ খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল রাজিব ও আব্দুল্লাহ। এরা তিনজনই ৩১ জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্তকেন্দ্রে দায়িত্বরত ছিলেন।

এদিকে ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দদুলালকে আজ রিমান্ডে নেবে র‍্যাব। গতকাল (সোমবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি লিয়াকত ও নন্দদুলালকে জিজ্ঞাসাবাদ করেছে।

সোমবার বিকেলে টেকনাফের বাহারছড়া শামলাপুরে মেজর সিনহা হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এ সময় তিনি সাংবাদিকেদের জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের গাড়ি যখন শামলাপুর চেকপোস্টে থামানো হয়, তখন গাড়ি থেকে নেমে হাত তুলে হাঁটু গেড়ে বসেন তিনি। তার হাতে কোনো অস্ত্র ছিল না।

আইনিউজ/এইচ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়