ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:১৬, ১৮ আগস্ট ২০২০

অসুস্থ সাহেদ চিকিৎসা নিচ্ছেন বিএসএমএমইউতে

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম অসুস্থবোধ করায় রিমান্ডের বদলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালইয়ে (বিএসএমএমইউ)।

 মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রিমান্ডে তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে আনার পথে বুকে ব্যাথা বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানান, সকাল সাড়ে নয়টার দিকে মো. সাহেদকে আনা হয়েছে ৷ তিনি বর্তমানে কার্ডিওলজির জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন ৷ তার ইসিজি রিপোর্ট ভালো। আরো কিছু পরীক্ষা করা হবে।

তিনি বলেন, এর আগে সোমবার দিবাগত রাতেও মো. সাহেদকে এখানে নিয়ে আসা হয়েছিল।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়