ঢাকা
রাজধানীতে নব্য জেএমবি’র দুই সামরিক সদস্য গ্রেফতার
নব্য জেএমবি’র নতুন স্লিপার সেল এফজেড ফোর্সের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তারা হলো, সাফফাত ইসলাম ওরফে আব্দুল্লাহ ওরফে উইলিয়াম ওরফে আল আরসালান ওরফে মেহেমেদ চাগরি বেগ (১৮) ও ইয়াছির আরাফাত ওরফে শান্ত (২০)।
তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ১টি নান চাকু ও তাদের জঙ্গি তৎপরতার নির্দেশনা ও কর্ম পরিকল্পনা সম্বলিত কাগজপত্র উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, গ্রেফতার দুই যুবক নব্য জেএমবি’র সামরিক শাখার সদস্য। তারা ৭ থেকে ৮ জন সদস্য একত্রিত হয়ে একটি স্লিপার সেল গঠন করে যার নাম দেয় “এফজেড ফোর্স”। তাদের প্রাথমিক টার্গেট ছিল প্রভাবশালী রাজনীতিবিদ ও সম্পদশালী নাস্তিকদের হত্যা করা। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য অনলাইন নেটওয়ার্কিং অ্যাপস ব্যবহারের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতো। এই দুই জঙ্গি সদস্য সংগঠনের কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে সদস্য সংগ্রহ ও নাশকতামূলক কর্মকান্ড চালানোর পরিকল্পনা করছিল বলে সিটিটিসি ইউনিট জানিয়েছে।
এ ঘটনায় কোতায়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























