ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:৩৩, ১৮ আগস্ট ২০২০

স্বাস্থ্য সচিব ও মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা–সংক্রান্ত আদেশ বাস্তবায়ন না করায় তাদের বিরুদ্ধে অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সহায়তাকারীকে সুরক্ষা প্রদান নীতিমালা ২০১৮ এর দুটি অংশে আদালতের পর্যবেক্ষণ যুক্ত করে দুই মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট গত দুই বছর আগে।

২০১৮ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের করা এ সংক্রান্ত নীতিমালার দুটি অংশে আদালতের পর্যবেক্ষণ যুক্ত করে নীতিমালাটি গেজেট আকারে দুই মাসের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দেন হাইকোর্ট।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়