ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৪:৪৮, ১৮ আগস্ট ২০২০

"ষড়যন্ত্রকারীরা তলে তলে প্রস্তুতি নিচ্ছে"

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষড়যন্ত্রকারীরা তলে তলে প্রস্তুতি নিচ্ছে বলে। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে হত্যা, সন্ত্রাস, ষড়যন্ত্র আর সাম্প্রদায়িকতার বিস্তার তাদের হাত ধরেই। এখনও তারা সেই অপচেষ্টা অব্যাহত রেখেছে। খুনিরা তাদের ষড়যন্ত্রের জাল এখনও ছড়িয়ে রেখেছে। দেশে-বিদেশে এখনও ষড়যন্ত্র চলছে। তলে তলে প্রস্তুতি নিচ্ছে তারা।’ 

জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (১৮ আগস্ট) আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন।

কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর যৌবনের উত্তাপ দিয়ে গড়া স্বাধীন বাংলাদেশের মাটিতে তার সমাধির জন্য দু’গজ জমিও জুটলো না। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার এতই বদনসিব যে, তার মরদেহ সমাধি করা হলো রাজধানী থেকে অনেক দূরের টুঙ্গিপাড়ায়।’ কাদের বলেন, ‘বাংলাদেশের মাটি কী হজম করতে পারে বঙ্গবন্ধু মুজিবের রক্ত? বাংলাদেশের মানচিত্রে যার অস্তিত্ব, চরিত্র হননের কোনও ছোরা দিয়ে তাকে কী নিধন করা হয়ে গেছে? না, শত ষড়যন্ত্র আর হাজার চেষ্টার পরও মুজিব মরেনি। বঙ্গবন্ধু বেঁচে আছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। যতদিন বাংলায় চন্দ্র-সূর্য উদয় হবে, যতদিন এ জনপদে পাখির কলরব থাকবে, নদীর কলতান থাকবে, সাগরের গর্জন থাকবে, বিশ্ব মানচিত্রে বাংলা নামের দেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু মুজিব আপনিও বেঁচে থাকবেন।’

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়