নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:২১, ১৮ আগস্ট ২০২০
আজিজুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুম আজিজুর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, মঙ্গলবার আনুমানিক রাত আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
এর আগে গত ৫ আগস্ট নমুনা পরীক্ষায় আজিজুর রহমানের করোনা পজিটিভ আসে। সেদিনই প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়।
বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে মৌলভীবাজারে। প্রধানমন্ত্রীর আস্থাভাজন ছিলেন তিনি। আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনাও ভরসা রাখতেন আজিজুর রহমানের প্রতি।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মৃত্যুর শেষ দিনে দল এবং দেশের প্রতি আদর্শের প্রতি অবিচল ছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























