নিজস্ব প্রতিবেদক
শ্রিংলার সঙ্গে ভ্যাকসিন নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্র সচিব
ফাইল ছবি
সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন থেকে শুরু করে করোনা ভ্যাকসিন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র সচিব বলেন, দুদেশের সম্পর্ক নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রচুর আলোচনা (ইন্টারেকশন) হয়। করোনাভাইরাসের কারণে সে হিসেবে এ বছর কমই হয়েছে। সব সময় আলোচনায় সম্পর্কোন্নয়নের বিষয়টি থাকে। এছাড়া কোভিড নিয়ে সহযোগিতার বিষয়টি থাকছে। প্রথম দিকে তারা কিছু সাহায্য পাঠিয়েছিল।
মাসুদ বিন মোমেন বলেন, তাদের দেশে এখন করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে। ভ্যাকসিন নিয়ে আমরা কে কোন পর্যায়ে আছি সেটা নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, গত ছয় মাসে বেশ কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। বিশেষ করে ট্রান্সশিপমেন্ট ও রেলওয়ের সহযোগিতা ত্বরান্বিত হয়েছে।
বাংলাদেশ সফর শেষে সরাসরি মিয়ানমারের যাবেন ভারতের পররাষ্ট্র সচিব। তাই শ্রিংলার সঙ্গে আলোচনায় রোহিঙ্গা ইস্যু স্থান পাবে কিনা জানতে চান সাংবাদিকরা।
এ বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, দেখি, হতে পারে। তারা তো এ বিষয়ে আমাদের সহযোগিতার কথা বলে আসছে। এ বিষয়ে আপডেট জানতে চাইতে পারি।
তিনি আরো বলেন, দুদেশের সম্পর্ক অনেক গভীর। এ সম্পর্কের যত্ন নেয়া লাগে যাতে ভুল বোঝাবুঝি না হয়। এছাড়া সম্প্রতি (দুদেশের সম্পর্ক নিয়ে) কিছু কাল্পনিক নিউজ হয়েছে, সেগুলো নিয়ে কথা হবে যাতে সম্পর্কে কোনো ফাঁকফোকর (গ্যাপ) না থাকে।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক ঢাকা পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
বাংলাদেশে ভারতের সাবেক এই হাইকমিশনার গত জানুয়ারিতে সে দেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন। পররাষ্ট্র সচিব হিসেবে শ্রিংলার এটি দ্বিতীয় ঢাকা সফর। এর আগে মার্চে তিনি ঢাকায় এসেছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























