নিজস্ব প্রতিবেদক
‘প্রকল্পে অনাকাঙ্ক্ষিত মূল্য নির্ধারণ করা যাবে না’
ফাইল ছবি
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, উন্নয়ন প্রকল্পের প্রস্তাব তৈরিতে স্বচ্ছতা ধারণ করতে হবে। দায়িত্ব পালনে যত্নবান হতে হবে। প্রকল্পে অনাকাঙ্ক্ষিত মূল্য নির্ধারণ কিংবা অনাকাঙ্ক্ষিত শর্ত আরোপ করা যাবে না।
মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ দেশটা আমাদের সবার। আমাদের দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়িত্ব বোধ থাকা উচিত।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সচিব রওনক মাহমুদ বলেন, কার্যক্রমে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। কাজ করতে হবে ন্যায়ের পক্ষে, সরকারের পক্ষে, মুক্তিযুদ্ধের স্বপক্ষে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালকের হাতে গ্রেড-১ পদে পদোন্নতির প্রজ্ঞাপন তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
সম্প্রতি প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদারকে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করে প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক পদ গ্রেড-১ এ উন্নীত হবার পর প্রথমবারের মতো এ পদে পদোন্নতিপ্রাপ্ত ডা. আবদুল জব্বার শিকদারের হাতে আনুষ্ঠানিকভাবে এ প্রজ্ঞাপন তুলে দেয়া হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























