নিজস্ব প্রতিবেদক
এবি ব্যাংকের ৭ কোটি টাকা আত্মসাৎ: দুদকের মামলা
ফাইল ছবি
এবি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইনভেন্ট ক্লথিং লিমিটেডের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসামিরা হলেন- ইনভেন্ট ক্লথিং লিমিটেডের চেয়ারম্যান মো. দিদারুল ইসলাম ও পরিচালক জেবুন্নেছা।
মঙ্গলবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি জানিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা চলমান রফতানি এলসির বিপরীতে পোশাক রফতানি না করে তা খোলা বাজারে বিক্রি করে এবি ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ৭ কোটি ৩ লাখ ৩৫ হাজার ৭৬০ টাকা আত্মসাৎ করেছেন, যা বর্তমানে সুদসহ ১১ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ১১৯ টাকা।
আসামিরা দণ্ডবিধি ৪২০/৪০৯/১০৯ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























