ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ১৮ আগস্ট ২০২০

বিদ্যুৎ লাইনের আশেপাশে ঘুড়ি না ওড়ানোর অনুরোধ

দুর্ঘটনা এড়াতে বিদ্যুতের লাইন, উপকেন্দ্র ও টাওয়ারের কাছাকাছি ঘুড়ি না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার। মঙ্গলবার (১৮ আগস্ট) বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিদ্যুতের সঞ্চালন লাইনের আশপাশে ঘুড়ি ওড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ছোট-বড় বিভিন্ন আকৃতির ঘুড়ি ওড়ানোর সময় বিদ্যুতের টাওয়ার বা বিদ্যুতের তারের সাথে প্রায়ই আটকে যায়।

ঘুড়ি ও মোটা সুতা আটকে সম্প্রতি আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি লাইন, ঘোড়াশাল-আশুগঞ্জ ২৩০ কেভি লাইন, ঘোড়াশাল-আশুগঞ্জ ১৩২ কেভি লাইন, ভুলতা-আশুগঞ্জ ৪০০ কেভি লাইন, হরিপুর-নরসিংদী ১৩২ কেভি লাইন, কুমিল্লা (উত্তর)-চৌদ্দগ্রাম ১৩২ কেভি লাইন, ময়মনসিংহ-নেত্রকোনা ১৩২ কেভি লাইন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ ১৩২ কেভি লাইনসহ আরও কয়েকটি বিদ্যুতের লাইন শর্টসার্কিট হয়ে ট্রিপ হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে জনদুর্ভোগ হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এছাড়া ভেজা অবস্থায় মোটা সুতা বিদ্যুতের তারের সংস্পর্শে থেকে জনবসতি এলাকায় পড়লে বিদ্যুতায়িত হয়ে জীবন ও সম্পদের অনাকাঙ্ক্ষিত ক্ষতির আশঙ্কা থাকে। এমন অবস্থায় বিদ্যুতের লাইন, উপকেন্দ্র ও টাওয়ারের কাছাকাছি ঘুড়ি ওড়ানো পরিহার করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়