নিজস্ব প্রতিবেদক
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ফরহাদ
ফাইল ছবি
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সমৃদ্ধ জাতি গঠনে সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদ্য নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ‘ডিপার্টমেন্টাল ফাউন্ডেশন ট্রেনিং কোর্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ‘ভার্চুয়াল কনফারেন্স’ এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করে।
ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের মানুষের এখন খাদ্য নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। কিন্তু পর্যাপ্ত খাবারের পাশাপাশি খাবারের মান ও নিরাপত্তা নিয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে। দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনমানের উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে আরো এগিয়ে নিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ এর ভূমিকা অপরিসীম। এক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমকে দেশের বিভিন্ন পর্যায়ে আরো বিস্তৃত করতে হবে যাতে সবার জন্য গুণগত মানের খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়। এজন্য আরো সুদক্ষ ও উদ্যমী কর্মীবাহিনী গড়ে তুলতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, এ দেশের উন্নয়নে সবাইকে দেশপ্রেমিক হতে হবে এবং দেশের জন্য কাজ করার মনোভাব নিয়ে চলতে হবে। আমাদের সবাইকে জাতির পিতার আদর্শ অনুসরণ করতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু সারাজীবন বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে নিরন্তর চেষ্টা করে গেছেন। তিনি নিজেকে মৃত্যুঝুঁকির মধ্যে রেখে দেশের মানুষের জন্য কাজ করেছেন। আমরা যদি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে পারি তাহলে স্বপ্নের সোনার বাংলা গড়ার সম্ভব।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান প্রতিকূল পরিস্থিতির মাঝেও অত্যন্ত সফলভাবে দেশকে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার আন্তরিক প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্বের কারণেই আমরা সব বাঁধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি। এ সময় তিনি দেশকে আরো এগিয়ে নিতে ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























