ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১০:৩০, ১৯ আগস্ট ২০২০

সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল

গত ৬ আগস্টের পর থেকে চলতি বছরের সুপ্রিম কোর্টের সব অবকাশকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সুপ্রিমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ আগস্ট অনুষ্ঠিত সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের ২০২০ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির ৬ আগস্ট পরবর্তী অবকাশকালীন সব ছুটি বাতিল করা হলো।

এর ফলে সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারে থাকা ২৮ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের ছুটি এবং ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্ন্ত অবকাশকালীন ছুটি বাতিল হয়ে গেল। এই সময় কোর্টও খোলা থাকবে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়