ঢাকা
৮৪৬ কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্প নিয়েছে সরকার
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার অন্তর্গত বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণের জন্য ৮৪৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পসহ সাতটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ২ হাজার ৬১৯ কোটি ৭৯ লাখ টাকা সরকারের তহবিল থেকে এবং ৫৮১ কোটি ২০ লাখ টাকা বিদেশি ঋণ বা অনুদান ও ২৬০ কোটি ৯৮ লাখ টাকা বিশ্ব ব্যাংকের অনুদান থেকে আসবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে চলতি অর্থবছরের পঞ্চম একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সভায় যোগ দেন। একনেকের অন্য সদস্যরা রাজধানীর এনইসি ভবন থেকে যুক্ত ছিলেন।
সভা শেষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, “আমরা আজকের একনেক সভায় চারটি মন্ত্রণালয়ের সাত প্রকল্প উত্থাপন করি এবং সবগুলো প্রকল্পই অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের মোট আনুমানিক ব্যয় ৩ হাজার ৪৬১ কোটি ৯৭ লাখ টাকা।”
আইনিউজ/টিএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























