ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:৫৫, ১৯ আগস্ট ২০২০
আপডেট: ১২:৫৫, ১৯ আগস্ট ২০২০

কালিয়াকৈরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈরে একটি ঝুটে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে বিপুল পরিমাণ ঝুটের মালামাল  পুড়ে গেছে বিপুল পরিমাণ ঝুটের মালামাল।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার পূর্বচান্দরা জালাল টেক্সটাইল গেট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । 

মঙ্গলবার রাতে স্থানীয় ঝুট ব্যবসায়ী নিজামের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুইঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষনিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। 

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়