ঢাকা
প্রকাশিত: ১৩:০৫, ১৯ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর সাথে শ্রিংলার সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এসময় দু'দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন তারা।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে সাক্ষাৎ করেছেন তারা।
দু'দেশের মধ্যকার সম্পর্ককে এগিয়ে নেয়ার বিষয়ে উভয় পক্ষের অঙ্গীকার রয়েছে উল্লেখ করে একজন ভারতীয় কর্মকর্তা বলেছেন, “হ্যাঁ, বৈঠকটি হয়েছে।”
এছাড়া, করোনাভাইরাস মহামারিকালে পারস্পরিক সহযোগিতা এবং সুষ্ঠু অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীর সাথে শ্রিংলার এ বৈঠকটি প্রায় এক ঘন্টা স্থায়ী হয়। তবে এ বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও বিবৃতি পাওয়া যায়নি।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























