ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৫, ১৯ আগস্ট ২০২০

ভারতের ভ্যাকসিন পেতে আলাপ করা হবে : পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ। তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমাদের স্বাধীনতার জন্য তারাও রক্ত দিয়েছে। ভারতে করোনার ভ্যাকসিন তৈরির সম্ভাবনা রয়েছে। করোনার সেই ভ্যাকসিন আমরা কীভাবে পাব এ বিষেয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলাপ-আলোচনা হবে।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খুবই খুশির খবর যে ভারতের পররাষ্ট্র সচিব আমাদের দেশে সফরে এসেছেন। তাঁর সঙ্গে অনেক বিষয় নিয়েই আলাপ-আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, করোনাকালীন সঙ্কটে খুব বেশি বাধ্য না হলে প্রবাসীরা যেন দেশে না ফেরেন। করোনার কারণে বিদেশে অনেক প্রবাসী সমস্যায় রয়েছেন। তবে আপদকালীন সময় চলে যাবে। তখন প্রবাসীদের অবস্থা এতো খারাপ থাকবে না। ভিসার মেয়াদ নিয়ে তাদের চিন্তার কোনো কারণ নেই। বিনা খরচে ভিসা অটোমেটিক রিনিউ হবে।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন এবং ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়