নিজস্ব প্রতিবেদক
‘বাংলাদেশ-ভারত একসঙ্গে উন্নয়নমূলক কাজ করছে’
ফাইল ছবি
বাংলাদেশ ও ভারত একসঙ্গে অনেক উন্নয়নমূলক কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বলেন, দুদেশের মধ্যে সম্পর্কের সোনালি অধ্যায় চলছে, যা আরো শক্তিশালী হবে।
বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।
রোহিঙ্গা ইস্যুতে জানতে চাইলে শ্রিংলা বলেন, বাংলাদেশ এবং মিয়ানমার উভয়েই ভারতের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। রোহিঙ্গা সংকট যাতে সহজে মিটে যায় এবং রোহিঙ্গারা নিজেদের বসতভিটায় ফিরতে পারে সে জন্য ভারত কাজ করছে।
শ্রিংলা দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসেন। ওই দিনই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পৌঁছে দেন ।
সফরের দ্বিতীয় দিনে বুধবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন শ্রিংলা। তার আগে, রাজনৈতিক একাধিক ব্যক্তি, সম্পাদক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা রাজধানীল একটি অভিজাত হোটেলে শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করেন।
বিকেলে তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























