ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ১৯ আগস্ট ২০২০
আপডেট: ১৭:০৬, ১৯ আগস্ট ২০২০

পর্বতারোহী রত্নাকে চাপা দেয়া গাড়িচালক রিমান্ডে

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে মাইক্রোবাসের চাপায় নিহত পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেয়া সেই মাইক্রোবাসের চালক মোহাম্মদ নাঈমকে দুইদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বুধবার মামলাটির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মোবারক আলী আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্লাত এ আদেশ দেন।

গত মঙ্গলবার ওই চালককে রাজধানীর কাফরুলের ইব্রাহীমপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

পর্বতারোহী রেশমা ধানমন্ডি এলাকায় আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি মিরপুর এলাকায় থাকতেন। নিয়মিত সাইক্লিং করতেন তিনি।

গত ৭ আগস্ট সাইকেল নিয়ে বের হলে সকাল ৯টার দিকে শেরেবাংলা নগর থানার চন্দ্রিমা উদ্যান লেক রোড ব্রিজের কাছে একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়