নিজস্ব প্রতিবেদক
আইইডিসিআরের নতুন পরিচালক হলেন ডা. তাহমিনা শিরীন
ফাইল ছবি
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর নতুন পরিচালক হিসেবে অধ্যাপক ডা. তাহমিনা শিরীনকে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ২০ আগস্ট থেকে এ নিয়োগ কার্যকর হবে।
অধ্যাপক ডা. তাহমিনা শিরীন এতদিন প্রতিষ্ঠানটির ভাইরোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে তার এমবিবিএস সমাপ্ত করেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। এরপর তিনি এমফিল এবং পিএইচডি করেন। ২০১৩ সাল থেকে তিনি আইইডিসিআরে কর্মরত আছেন।
গত ১৩ আগস্ট আইইডিসিআরের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন দেয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























